সৌদিতে উট ও মোটরসাইকেল সংঘর্ষে দুই বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে উট ও মোটরসাইকেল সংঘর্ষে দুই জন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত দুই জনের নাম হারুনুর রশিদ হারুন ও রাসেল হোসেন। তারা লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন হারুনুর রশিদ ও রাসেল হোসেন। রোববার (৩১ মে) রাতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় রিয়াদের একটি সড়কে উটের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জানা যায়, সোমবার (১ জুন) দুপুরে তাদের মৃত্যুর খবর পাওয়ার পর নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত হারুন ও রাসেল বন্ধু ছিলেন। মরদেহ দেশে দ্রুত দেশে ফিরিয়ে আনতে রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও সরকারের হস্তক্ষেপ কামনা করছেন নিহতদের পরিবার। মরদেহ দুটি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
