logo

দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবাসীর মৃত্যু

মোহাম্মদ ইরফানুল ইসলাম দুবাই
দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবাসীর মৃত্যু
মুহাম্মদ হায়দার আলী। ছবি: এশিয়া পোস্ট

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মুহাম্মদ হায়দার আলী নামে এক প্রবাসী বাংলাদেশি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আল-আবির দুবাই ইন্টারন্যাশনাল সিটি সংলগ্ন ব্রিজের পাশে নতুন বিল্ডিং নামক ভবনের নিজ কক্ষে তিনি মারা যান। আল-আবির সবজি মার্কেটে কাজ করতেন হায়দার।

বর্তমানে নিহতের মরদেহ দুবাইয়ের ফকিহ ইউনিভার্সিটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আমিরাতের আইনি প্রক্রিয়া শেষে তাকে দেশে আনা সম্ভব হবে। প্রবাসী হায়দারের মৃত্যুর খবর নিজ গ্রামের বাড়িতে জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।