logo

ট্যাঙ্কার থেকে তেল ছড়িয়ে পড়ায় শারজাহ’র সব সৈকত বন্ধ ঘোষণা

ট্যাঙ্কার থেকে তেল ছড়িয়ে পড়ায় শারজাহ’র সব সৈকত বন্ধ ঘোষণা
শারজাহ’র একাধিক সৈকত বন্ধ ঘোষণা করেছে ইউএই কর্তৃপক্ষ। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

ট্যাঙ্কার থেকে তেল নিঃসরণের ফলে সামুদ্রিক দূষণ রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আমিরাতের শারজাহ শহরের সমুদ্রসৈকতগুলো সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে তেল ছড়িয়ে পড়া রোধ এবং উপকূলরেখাকে সুরক্ষিত রাখতে বিশেষ টিম কাজ করে যাচ্ছে।

বুধবার (২৮ অক্টোবর, ২০২৬) শারজাহ গভর্নমেন্ট মিডিয়া ব্যুরো সমুদ্রসৈকতগুলো সাময়িকভাবে বন্ধের এ ঘোষণা দিয়েছে।

জনসাধারণ ও সমুদ্রগামী ব্যক্তিদের জারি করা নির্দেশাবলী মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এ ব্যাপারে তথ্য পেতে সরকারি মাধ্যমের ওপর নির্ভর করার পাশাপাশি গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তারা।