logo

দুবাইয়ে নারীর তুলনায় পুরুষের সংখ্যা দ্বিগুণের বেশি

ফরহাদ হুসাইন
ফরহাদ হুসাইন,  মধ্যপ্রাচ্য ব্যুরো
দুবাইয়ে নারীর তুলনায় পুরুষের সংখ্যা দ্বিগুণের বেশি
বিশ্বের অন্যতম উন্নত সিটি দুবাইয়ে নারীদের তুলনায় পুরুষের সংখ্যা দ্বিগুণের বেশি। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

বিশ্বের অন্যতম বিলাসবহুল সিটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ক্রমেই বাড়ছে জনসংখ্যার হার। তবে, শহরটিতে নারীদের তুলনায় পুরুষের সংখ্যা দ্বিগুণেরও বেশি। এমন তথ্য উঠে এসেছে, ইউএই’র সরকারি সংস্থা দুবাই ডেটা অ্যান্ড স্ট্যাটিস্টিকস এস্টাবলিশমেন্টের পরিসংখ্যানে।

এতে বলা হচ্ছে, জনসংখ্যার লিঙ্গভিত্তিক পরিসংখ্যানে বড় ব্যবধান সৃষ্টি হয়েছে। আর তা হলো- গত বছর শেষে দুবাইয়ের মোট জনসংখ্যার প্রায় ৬৮ দশমিক ৫ শতাংশ পুরুষ, সংখ্যায় যা প্রায় ৩১ লাখ ৩০ হাজার। অন্যদিকে নারীর সংখ্যা ছিল প্রায় ৩১ দশমিক ৫ শতাংশ, অর্থাৎ প্রায় ১৪ লাখ ৪০ হাজার। কর্মসূত্রে বিদেশ থেকে আসা প্রবাসীদের সংখ্যাধিক্যই এই ব্যবধানের মূল কারণ বলে ধারণা করা হচ্ছে।

দুবাইয়ে আট মাসে এসেছেন ৭০ লাখের বেশি পর্যটক

জনসংখ্যা বৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনবহুল শহর দুবাই। সরকারি সংস্থা দুবাই ডেটা অ্যান্ড স্ট্যাটিস্টিকস এস্টাবলিশমেন্টের সর্বশেষ হিসাব বলছে, চলতি ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত আমিরাতটিতে নতুন করে যুক্ত হয়েছেন ২ লাখ ২৬ হাজার ৮৮৫ জন বাসিন্দা। এর ফলে সোমবার দুপুর নাগাদ দুবাইয়ের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ৪৮ লাখ ৭ হাজার ১৮৫ জনে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসের শেষে দুবাইয়ের জনসংখ্যা ছিল ৪৭ লাখ ৮২ হাজার ৫৩৫ জন। আর গত ডিসেম্বরের শেষ দিনে, অর্থাৎ ২০২৫ সাল শেষে এই সংখ্যা ছিল ৪৫ লাখ ৮০ হাজার ৩০০ জন। সেই হিসাবে গত এক বছরে দুবাইয়ের জনসংখ্যা বেড়েছে প্রায় সাড়ে চার লাখ।

দুবাইয়ে ড্রাইভিং পেশায় বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়ছে

দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক প্রশাসনিক ব্যবস্থা, স্মার্ট প্রযুক্তি ও রিয়েল-টাইম তথ্যের মাধ্যমে জনসংখ্যার হিসাব নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। তাদের সংজ্ঞা অনুযায়ী, যারা সাধারণত অন্তত ছয় মাস দুবাইয়ে বসবাস করেন অথবা সে সময় পর্যন্ত থাকার পরিকল্পনা রাখেন, তাদের ‘সাধারণ বাসিন্দা’ হিসেবে গণনায় ধরা হয়।

শুধু স্থায়ী বাসিন্দাই নয়, কর্মসূত্রে প্রতিদিন দুবাইয়ে আসা মানুষের সংখ্যাও অনেক বেশি। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, দিনের বেলায় গড়ে প্রায় ১৮ লাখ ১০ হাজার মানুষ কাজসহ বিভিন্ন প্রয়োজনে দুবাইয়ে যাতায়াত করতেন। এই সংখ্যা শহরটির অর্থনৈতিক কর্মচাঞ্চল্যের একটি বড় সূচক বলে মনে করছেন বিশ্লেষকেরা।

পুরুষের সংখ্যা দ্বিগুণেরও বেশি

দ্রুত জনসংখ্যা বৃদ্ধি আর প্রতিদিনের বিপুল কর্মজীবী যাতায়াত, সব মিলিয়ে দুবাইয়ের নগরজীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিধি যে দ্রুত সম্প্রসারিত হচ্ছে, সর্বশেষ এই পরিসংখ্যানে তারই প্রতিফলন দেখা যাচ্ছে।