logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

মিশরে প্রবাসীদের সুবিধার্থে আল-আশার মিন রামাদানে বিশেষ কনস্যুলার ক্যাম্প

আফছার হোসাইন
আফছার হোসাইনমিশর
মিশরে প্রবাসীদের সুবিধার্থে আল-আশার মিন রামাদানে বিশেষ কনস্যুলার ক্যাম্প
মিশরে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ছবি: এশিয়া পোস্ট

মিশরের শিল্পনগরী আল-আশার মিন রামাদান ও এর আশপাশের এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় সহজে ও দ্রুত কনস্যুলার সেবা পৌঁছে দিতে আগামী ২৭ ও ২৮ নভেম্বর দুই দিনব্যাপী বিশেষ ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে কায়রোস্থ বাংলাদেশ দূতাবাস।

মিশরে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে জানান, আগামী শুক্রবার ও শনিবার (২৭ ও ২৮ নভেম্বর ২০২৬) আল-আশার মিন রামাদান এলাকায় এ ক্যাম্প অনুষ্ঠিত হবে। ক্যাম্পে প্রবাসীদের ই-পাসপোর্টের আবেদন গ্রহণ ও বিতরণ, ট্রাভেল পারমিট ইস্যু, দূতাবাসের চিঠি প্রদান এবং বিভিন্ন নথি সত্যায়নসহ প্রয়োজনীয় কনস্যুলার সেবা দেওয়া হবে।

Advertisement

আল-আশার মিন রামাদানের পুরাতন হাউজ প্লাজা-৬০-এ অবস্থিত তুর্কি কোম্পানিতে ক্যাম্পের স্থান নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, শুক্রবার ২৭ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কনস্যুলার সেবা দেওয়া হবে। শনিবার ২৮ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।

প্রবাসী বাংলাদেশিদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ক্যাম্পে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কনস্যুলার সেবা গ্রহণের জন্য দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। ক্যাম্পসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০১৫৫ ৮৮৩ ০০৮৫ নম্বরে যোগাযোগ করা যাবে।