logo
Advertisement

সৌদি আরবের তায়েফে যাত্রা শুরু করলো হিস্ট্রি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম

রফিক চৌধুরীতায়েফ, সৌদি আরব
সৌদি আরবের তায়েফে যাত্রা শুরু করলো হিস্ট্রি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম
তায়েফে যাত্রা শুরু করলো হিস্ট্রি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। ছবি: এশিয়া পোস্ট

‎প্রবাসীদের ভ্রমণসেবা আরও সহজ, আধুনিক ও নির্ভরযোগ্য করার লক্ষ্যে সৌদি আরবের তায়েফে চালু হয়েছে হিস্ট্রি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম।

‎তায়েফের আবু বকর সিদ্দিক রোড সংলগ্ন শুঁবরা মোবাইল মার্কেটের পেছনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় হিস্ট্রি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ‎নতুন এই শাখা।

এতে ‎প্রবাসীদের জন্য রাখা হয়েছে বিশেষ সুবিধা। এরমধ্যে রয়েছে বিমান টিকিট বুকিং ও সার্ভিস চার্জমুক্ত ট্রাভেল সেবা।

প্রবাস জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করে সৌদি আরবে ব্যবসার সুযোগ কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে এগিয়ে যাচ্ছেন অনেক প্রবাসী। তাদের এমনই একজন প্রতিষ্ঠানটির কর্ণধার শাহেদ হোসেন।

তিনি বলেন, ‎বাংলাদেশি উদ্যোক্তাদের এমন ব্যবসা সম্প্রসারণে একদিকে যেমন প্রবাসীদের সেবা সহজ হচ্ছে, অন্যদিকে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানের সুযোগ। পাশাপাশি বৈধ পথে রেমিট্যান্স প্রবাহেও রাখছে ইতিবাচক ভূমিকা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত এক প্রবাসী জানান, ‎শ্রমজীবন থেকে উদ্যোক্তা প্রবাসের মাটিতে বাংলাদেশিদের এমন সাফল্য যেমন গর্বের, তেমনি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার। ব্যবসার পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে কর্মসংস্থান, আর দেশের অর্থনীতিতে যোগ হচ্ছে প্রবাসীদের আরও বড় অবদান।