logo
Advertisement

টানা তৃতীয়বার আমিরাত ইতালি পুরস্কার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান

ইসমাইল হোসেন স্বপনইতালি
টানা তৃতীয়বার আমিরাত ইতালি পুরস্কার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান
আমিরাত ইতালি পুরস্কার প্রদান অনুষ্ঠান। ছবি: এশিয়া পোস্ট

আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে টানা তৃতীয়বারের মতো আমিরাত ইতালি পুরস্কার অর্জন করেছে ইতালিতে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে গড়ে ওঠা ট্রাভেল প্রতিষ্ঠান পপুলার ট্র্যাভেলস এন্ড ট্যুরস।

দুবাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আমিরাতের সঙ্গে দীর্ঘদিনের সফল ব্যবসায়িক অংশীদারত্ব, ধারাবাহিকতা এবং উল্লেখযোগ্য সেলস পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটির হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে পপুলার ট্র্যাভেলস এন্ড ট্যুরস-এর ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাদাত হোসাইন সাজু প্রতিষ্ঠানের পক্ষে সম্মাননা গ্রহণ করেন।

প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানান, এই অর্জনের পেছনে রয়েছে প্রতিষ্ঠানটির কর্মীদের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও ধারাবাহিক কর্মদক্ষতা। পাশাপাশি গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের দীর্ঘদিনের আস্থা, সহযোগিতা ও সমর্থনও এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ইতালিতে বাংলাদেশি কমিউনিটির মধ্য থেকে গড়ে ওঠা একটি ট্রাভেল প্রতিষ্ঠানের টানা তিন বছর আন্তর্জাতিক পর্যায়ে এমন স্বীকৃতি অর্জনকে কমিউনিটির জন্যও গর্ব ও আনন্দের বিষয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।