logo

ওমানে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় ফুটবল আসরের প্রস্তুতি

আরফাত উল্লাহ, ওমান
ওমানে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় ফুটবল আসরের প্রস্তুতি
ওমানে প্রবাসীদের ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে মতবিনিময় সভা। ছবি: এশিয়া পোস্ট

প্রবাসের মাটিতে সবচেয়ে বড় ফুটবল আসর গাল্ফ এক্সচেঞ্জ গোল্ড কাপের প্রস্তুতির জন্য বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের নেতারা উপস্থিত ছিলেন।

বুধবার (৮ অক্টোবর) ক্লাবের হল রুমে সভায় সভাপতিত্ব করেন ক্লাবের চেয়ারম্যান সিআইপি আজীমুল হক বাবুল। সাধারণ সম্পাদক প্রকৌশলী সাইফুল ইসলাম মজুমদারের পরিচালনায় এসময় অন্যানের মাঝে আলোচনা করেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক গালফ এক্সচেঞ্জের সিইও ইফতেখার উল হাসান চৌধুরী, ক্লাবের সহ সভাপতি আনোয়ার হোসেন, স্পোর্টস ও কালচারাল সম্পাদক সেলিম পারভেজ এবং ক্লাবের বিভিন্ন উইংসের নেতৃবৃন্দরা।

এসময় আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি আব্দুল লতিফ, যুগ্ম সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক মোহসিন আলী সরকার, প্রচার সম্পাদক হাফেজ নাজিম উদ্দিন চৌধুরী, অর্থ সম্পাদক মাহবুবুর রহমান সহ আরো অনেকে।

মতবিনিময় সভায় আগামী ২৩ অক্টোবর থেকে ৩ মাস ব্যাপী মাস্কাটের ওয়াদি কাবির মাঠে অনুষ্ঠিতব্য গাল্ফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের আসরটি সুন্দর ও সুশৃঙ্খলা ভাবে পরিচালনার জন্য প্রতিটি উইংসের সদস্যদের সমন্বয়ে উপ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। খেলার মাঠে সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়ে সহযোগিতা কামনা করা হয়।