logo
Advertisement

সৌদি আরবে বাংলাদেশি তারকাদের মিলনমেলা

রফিক চৌধুরী,সৌদি আরব
সৌদি আরবে বাংলাদেশি তারকাদের মিলনমেলা
প্রবাসীদের মিলনমেলা উপলক্ষে সংবাদ সম্মেলন। ছবি: এশিয়া পোস্ট

‎সৌদি আরবের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি তায়েফ শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের তারকা শিল্পীদের নিয়ে বহুল প্রতীক্ষিত ‘তায়েফ সিজন’। এ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করে আয়োজক প্রতিষ্ঠান ‘আল আইয়াত রয়েল ইভেন্ট’।

Advertisement

আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ তায়েফে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে এই ঐতিহাসিক আয়োজন। আয়োজকরা জানান, প্রবাসী বাংলাদেশিদের বিনোদন দিতে সৌদি আরবে এই প্রথম কোনো বাংলাদেশি প্রতিষ্ঠান এতো বড় পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রবাসীদের মিলনমেলার উদ্যোগ নিয়েছে।

‎​আল আইয়াত রয়েল ইভেন্টের সিইও আই কে উজ্জ্বলের সভাপতিত্বে এ আর নোমানের সঞ্চালনায় ‎মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মিসেস আজিজা আব্দুল গফুর। এ ছাড়াও উপস্থিত ছিলেন ইভেন্ট ম্যানেজার আকিলা হাছান, ইভেন্ট অফেরেশন ম্যানেজার ফাহিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি-বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হানিছ সরকার উজ্জ্বল।

‎​মতবিনিময় সভায় আয়োজকরা ইভেন্টের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তার চিত্র তুলে ধরেন। জানানো হয়, অনুষ্ঠানটি নিরাপদ ও সচ্ছন্দ করতে সৌদি প্রশাসনের সার্বিক সহযোগিতায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে দুই শতাধিক নিরাপত্তাকর্মী। পাশাপাশি থাকছে ৫ হাজার গাড়ির সুবিশাল পার্কিং ব্যবস্থা, জরুরি চিকিৎসার জন্য ডেডিকেটেড মেডিকেল টিম এবং ফায়ার সার্ভিসের বিশেষ দল।

‎​স্মরণকালের সেরা এই সাংস্কৃতিক সন্ধ্যায় মঞ্চ মাতাবেন জনপ্রিয় শিল্পী, বিউটি খান, নাজমা সুইটি, পারভেজ খান,ও গামছা পলাশ‎। পাশাপাশি দর্শক মাতাতে থাকছে স্থানীয় উদীয়মান শিল্পী আকিলা, আশা, ও চ্যানেল আই খুদে গানরাজ ইমরান। এ ছাড়া থাকছে নৃত্য ও ডিজে শো।