রোম বিমানবন্দরে পরিবেশমন্ত্রী ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা

সরকারি সফরে ইতালিতে আগমন উপলক্ষে বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে রোমের আন্তর্জাতিক লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এ টি এম রাকিবুল হকসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতালি শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি ইতালি শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম, সাবেক নির্বাচিত সভাপতি শাহ মো. তাইফুর রহমান ছোটন, সাবেক সহ সভাপতি সাজ্জাদুল কবির, হুমায়ুন কবির, মইনুল আলম খোকন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. তৌহিদ কাদের, কাজী আবুল বাশার, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, এ ছাড়া রোম মহানগর বিএনপি, ইতালি যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ইতালি মহিলা দল, জিয়া সাইবার ফোর্স ইতালি, মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
অভ্যর্থনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সরকারি সফরের সফলতা কামনা করেন। তারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন এবং বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রবাসীদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।
নেতৃবৃন্দ আরও বলেন, প্রবাসে অবস্থানরত বাংলাদেশিরা দেশের অর্থনীতি ও ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতেও আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
বিমানবন্দরে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের পর মন্ত্রী ও প্রতিমন্ত্রী তাদের সরকারি সফরের কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।
