logo

মালয়েশিয়ার রাস্তাঘাটে বাড়ছে মানষিক ভারসম্যহীন বাংলাদেশির সংখ্যা

মালয়েশিয়ার রাস্তাঘাটে বাড়ছে মানষিক ভারসম্যহীন বাংলাদেশির সংখ্যা
মালয়েশিয়ার রাস্তাঘাটে বাড়ছে মানষিক ভারসম্যহীন বাংলাদেশির সংখ্যা। ছবি: এশিয়া পোস্ট

কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রায় দুই মাস ধরে এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখা যায় এক বাংলাদেশীকে। সামাজিক যোগাযোগের মাধ্যমে তার ছবি প্রকাশের পর, নাম-পরিচয় মিললে জানা যায় তিনি মানষিকভাবে অসুস্থ।

প্রায় দেড় দশক ধরে বিদেশে থাকা ওসমান গনি নামে ঐ ব্যাক্তির বাড়ি নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলায়। তাকে দেশে ফেরাতে উদ্যোগ নিলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয় আপত্তি।

সম্প্রতি হাত-পা বাঁধা অবস্থায় হাইকমিশনে আনা হয় মানসিক ভারসম্যহীন অন্য এক বাংলাদেশীকে। হাইকমিশনের সহযোগীতায় তাকে দেশে ফেরাতে কাজ করছে, বেশ কয়েকজন স্বেচ্ছাসেবি।

কুয়ালালামপুরের বাংলাদেশ মিশন বলছে, সাম্প্রতিক সময়ে বেড়েছে মানসিকভারসম্যহীন রোগীর সংখ্যা। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এসব প্রবাসীদের দেশে পাঠাতেও নানা বিড়ম্বনায় পড়তে হয়।

দীর্ঘদিন মালয়েশিয়ায় আছেন এমন প্রবাসীরা বলছেন, আর্থিক টানাপোড়েন ও পরিবারের চাপের কারনে অনেক সময় মানসিক ভারসম্যহীন হয়ে পড়েন প্রবাসীরা।