ওমানে প্রবাসীদের ক্লাব মোবালা সানাইয়া এফসির জার্সি উন্মোচন

ওমানে চলমান আল সুইক গোল্ড কাপ কে সামনে রেখে ক্লাবের খেলোয়াড়দের মাঝে জার্সি উন্মোচন ও বিতরণ করেছেন প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের ঐতিহ্যবাহী ক্লাব মোবালা সানাইয়া এফসির কর্মকর্তারা ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রবিউল হোসেন সভাপতিত্বে সাধারণ সম্পাদক মামুন শরিফ বাবলুর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় ক্লাবের কর্মকর্তাদের সম্মাননা ও খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ অনুষ্ঠান । এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্সি স্পনসর মোহাম্মদ মিয়া, টিম ম্যানেজার মুরশেদ, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম ,কোষাধ্যক্ষ আবু কালাম, রাশেদ ,রুবেল,পাভেল,আবু বক্কর সহ নানা শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশিরা।
এসময় ক্লাবের সভাপতি রবিউল হোসেন ক্লাবের লক্ষ্য উদ্দেশ্য ও খেলোয়াড়দের কাছ থেকে নিজেদের সেরা খেলাটা উপহার দেওয়ার আহ্বান জানান এবং খেলোয়াড়দের সার্বিক সহযোগিতায় পাশে থাকবেন বলে আশ্বাস দেন ।
এসময় ক্লাবের কর্মকর্তারা মোবালা সানাইয়া এফসির গৌরব ও অর্জনের কথা তুলে ধরেন। টিম ম্যানেজার মুরশেদ জানান ওমানের সর্বোচ্চ আলোচিত ফুটবল টুর্নামেন্ট গাল্ফ একচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১১ সালে চ্যাম্পিয়ন ২০১৩ সালে রানার্স আপ এবং সর্বশেষ ২০২৫ সালে রানার্সআপ হ্ওয়ার গৌরব অর্জন করেন ।


