logo
Advertisement

জেদ্দায় আল জাহরা কনসালটেন্সির দ্বিতীয় শাখা উদ্বোধন

রফিক চৌধুরীসৌদি আরব
জেদ্দায় আল জাহরা কনসালটেন্সির দ্বিতীয় শাখা উদ্বোধন
জেদ্দায় আল জাহরা কনসালটেন্সির দ্বিতীয় শাখার উদ্বোধন। ছবি: এশিয়া পোস্ট

সৌদি আরবের জেদ্দায় আল জাহরা কনসালটেন্সির দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে। দেশটিতে প্রতিষ্ঠানটির মোট পাঁচটি শাখা রয়েছে। প্রবাসীদের কাছে সহজে সেবা পৌঁছে দিতেই নতুন এই শাখা চালু করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

আল জাহরা কনসালটেন্সি ইনভেস্টর লাইসেন্স, ভিসা প্রসেসিং, সরকারি অনলাইন সেবা, ডকুমেন্ট প্রসেসিংসহ বিভিন্ন সেবা দিয়ে আসছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার এস এম শরিফ পাটওয়ারী বলেন, “আমাদের লক্ষ্য, প্রবাসীরা যেন সহজে ও দ্রুত ভালো সেবা পান। এ জন্য আমরা আমাদের সেবার পরিধি আরও বাড়াচ্ছি।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহমদ আল-জাহরানি। তিনি আল জাহরা কনসালটেন্সির কার্যক্রমের প্রশংসা করে বলেন, প্রবাসীদের জন্য এ ধরনের সেবা তাদের দৈনন্দিন ও ব্যবসায়িক কার্যক্রমকে আরও সহজ করবে। একই সঙ্গে তিনি নতুন শাখার সফলতা কামনা করেন।

নতুন এই শাখার মাধ্যমে জেদ্দায় প্রবাসীদের আরও সহজে সেবা দেওয়া সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।