ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের আরবিলে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি নাগরিক মারা গেছেন। মৃতদের মধ্যে দুইজন ব্রাহ্মণবাড়িয়ার এবং একজন ফেনীর বাসিন্দা বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় এই তথ্য জানিয়েছে।
বার্তায় জানানো হয়েছে, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্থানের আরবিলে প্রাথমিক অনুসন্ধানমতে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি মারা গেছেন।
মৃতরা হলেন—মোহাম্মদ তারেক (ব্রাহ্মণবাড়িয়া), মো. সাব্বির (ব্রাহ্মণবাড়িয়া) এবং মেহেদী হাসান (ফেনী)।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এ ঘটনায় তারা গভীর শোক প্রকাশ করেছে এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।