logo

প্যারিসে সাংবাদিক ও প্রবাসীদের নিয়ে কেক কেটে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন

প্যারিসে সাংবাদিক ও প্রবাসীদের নিয়ে কেক কেটে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন
প্যারিসে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্টান। ছবি : এশিয়া পোস্ট

আধুনিক গণমাধ্যম ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে বাংলাদেশি নতুন গণমাধ্যম এশিয়া পোস্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসে।

এ উপলক্ষে সোমবার (১১ মে) আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে কেক কেটে এশিয়া পোস্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, বর্তমান সময়ে প্রবাসীদের জীবনসংগ্রাম, সাফল্য, অধিকার ও নানা সম্ভাবনার বিষয়গুলো গণমাধ্যমে আরও বেশি গুরুত্বের সঙ্গে তুলে ধরা প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, এশিয়া পোস্ট দেশের সঙ্গে প্রবাসীদের কথা তুলে ধরতে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অতিথিরা আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে তথ্যের সেতুবন্ধন গড়ে তুলতে নতুন এই গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম নিয়মিত প্রকাশের মাধ্যমে এশিয়া পোস্ট প্রবাসীদের আস্থার প্ল্যাটফর্মে পরিণত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এশিয়া পোস্টের সফলতা কামনা করে বলেন, সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে গণমাধ্যমটি দেশে ও প্রবাসে ইতিবাচক ভূমিকা রাখবে।