logo

ইতালিতে মায়ের হাত ধরে দাঁড়িয়ে থাকা বাংলাদেশি শিশু গাড়িচাপায় নিহত

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
ইতালিতে মায়ের হাত ধরে দাঁড়িয়ে থাকা বাংলাদেশি শিশু গাড়িচাপায় নিহত
ইতালিতে সড়ক দুর্ঘটনায় ৫ বছরের বাংলাদেশি শিশু নিহত (ইনসেটে নিহত শিশু)। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

ইতালির সারেন্তিনায় সড়ক দুর্ঘটনায় ৫ বছর বয়সি এক শিশু প্রাণ হরিয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শিশুটি মায়ের হাত ধরে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। এ সময় একটি ডেলিভারি ভ্যান পথচারী পারাপার এলাকায় প্রবেশ করলে ওই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশুটি। পুলিশ গাড়িটিকে জব্দ করেছে। চালকের বিরুদ্ধে সড়ক হত্যা মামলায় তদন্ত করা হচ্ছে।

নিহত শিশুটি ওই এলাকায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশি জাকির হোসেনের কন্যাসন্তান। কম বয়সি এই শিশুর আকস্মিক ও হৃদয়বিদারক বিদায়ে ইতালির প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।