ইতালির নাপোলিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ইতালির নাপোলিতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। রবিবার (৬ সেপ্টেম্বর) এ উপলক্ষে নাপোলি বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নাপোলি বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন নাপোলি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. সুলেমান বেগ।
আলোচনা সভায় বক্তারা দলের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন। প্রবাসের মাটিতে দলের আদর্শ সমুন্নত রেখে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এতে আরও বক্তব্য রাখেন, নাপোলি বিএনপির সাবেক সহ-সভাপতি শামীম চৌধুরী, সাবেক সহ-সভাপতি রেজাউল ইসলাম চেয়ারম্যান, সাবেক সাংগঠনিক সম্পাদক জনি খান নাপোলি বিএনপি নেতা মশাহিদ চেয়ারম্যান, বাবুল হোসেন, শাহীন আহমদ ও হাবিব খান, নাপোলি মহানগর বিএনপির সভাপতি ইসাক দেওয়ান, সাধারণ সম্পাদক ফরহাদ মাতবর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন কামাল, নাপোলি যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মজুমদার, সদস্য সচিব নজরুল ইসলাম সোহাগ।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু, আবিদ, রকিবুল, বুলবুল এবং আকিক হোসেনসহ নাপোলি বিএনপি, মহানগর বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।

