logo

ইতালিতে কৃষক দলের কমিটি দেয়ার আহবান বিএনপি নেতাদের

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
ইতালিতে কৃষক দলের কমিটি দেয়ার আহবান বিএনপি নেতাদের
ইতালি সফরে কৃষক দল সভাপতি। ছবি: এশিয়া পোস্ট

ইতালিতে জাতীয়তাবাদী কৃষক দল গঠন করতে আহ্বান জানিয়েছেন দেশটিতে অবস্থানরত বিএনপি নেতারা।

শুক্রবার (০৯ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ইতালি পৌছান। এসময় নেতাকর্মীরা তার প্রতি এমন আহবান জানান। কৃষক দল সভাপতির আগমন উপলক্ষে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ইতালি বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।

তাঁরা আরও জানান, প্রবাসে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে কৃষক দলের সাংগঠনিক কাঠামো গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রোমের একটি স্টেশনে কৃষক দল সভাপতিকে ফুল দিয়ে স্বাগত জানান ইতালি বিএনপির সাবেক সহসভাপতি হুমায়ুন কবির ও গাজী সালাউদ্দিন সুইট, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মো. তৌহিদ কাদের ও কাজী আবুল বাসার, আল আমিন বিশ্বাস, সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আলী আক্কাস, রোম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবর শিকদার ও ফরহাদ হোসেন রাশেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি জাকির হোসেন গনি, বিএনপি নেতা নীরব খানসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় তাঁরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন।