logo
Advertisement

ফিনল্যান্ডে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

মো. সাইফুল ইসলাম
মো. সাইফুল ইসলাম,ইউরোপ প্রতিনিধি
ফিনল্যান্ডে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
ফিনল্যান্ডে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

ফিনল্যান্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। সোমবার দেশটির মার্টিনলাক্সোর একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি আওয়ামী লীগকে সতর্ক করে বলেন, দেশে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদেরকে ছাড় দেয়া হবে না।

এতে আরও উপস্থিত ছিলেন ফিনল্যান্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল গাজী ও মো. রবিউল ইসলাম, সিনিয়র সহসভাপতি মবিন মোহাম্মদ এবং ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মো. সাইফুল ইসলাম বালিসাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।