মালয়েশিয়ায় ‘আন্তর্জাতিক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্র’ দিবসের অনুষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ

মালয়েশিয়ায় বাংলাদেশসহ ৯৯ দেশের শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হলো, 'আন্তর্জাতিক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও সাংস্কৃতিক দিবস - ২০২৬'। দেশটির লিংকন বিশ্ববিদ্যালয়ের এ আয়োজনে শিক্ষার্থীদের উদ্ভাবন ও সাংস্কৃতিক পরিবেশনা মুগ্ধতা ছড়ায় আগত দর্শনার্থীদের।
বৃহ:স্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে জমকালো এ আয়োজন। নতুন পুরাতন শিক্ষার্থীদের মেলবন্ধন সৃষ্টির পাশাপাশি এ আয়োজনের মাধ্যমে মালয়েশিয়া সত্যিকারের এশিয়া হিসাবে উপস্থাপিত হয়েছে বলে মন্তব্য করেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডক্টর অমিয় ভৌমিক।
স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়ানো, উদ্ভিদ ও প্রাকৃতিক উপাদন থেকে তৈরি আয়ুর্বেদিক চিকিতসা পদ্ধতি গুরুত্বপায় শিক্ষার্থীদের তৈরী বুথে। তবে, স্কুল অব ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের তৈরি ড্রোন ও রোবট দৃষ্টি কাড়ে দর্শনার্থীদের। সাংস্কৃতিক আয়োজন ও ফ্যাশান শো'তে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা নিজ নিজ দেশের ইতিহাস আর ঐতিহ্যকে তুলে ধরে।