logo

প্যারিসে ঢাকা বিভাগ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম রনি
সাইফুল ইসলাম রনি, ফ্রান্স
প্যারিসে ঢাকা বিভাগ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত
প্যারিসে ঢাকা বিভাগ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত। ছবি: এশিয়া পোস্ট

প্রবাসে বৃহত্তর ঢাকা বিভাগের বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে ঢাকা বিভাগ এসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জনাব শেখ মোহাম্মদ শাজাহান সারু-এর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান সরকার।

সভায় আসন্ন মহান বিজয় দিবস উদ্‌যাপন এবং ঢাকা বিভাগ এসোসিয়েশন ফ্রান্সের নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলন আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন।

সভার শুরুতে বিগত দিনে যে সকল সদস্য মৃত্যু বরন করেছেন তাদের স্মরণে ১ মিনিট নীরাবতা পালন করা হয়। এর পরে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য শাজাহান রহমান। তিনি সংগঠনের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, মিন্টু চৌধুরী, সহসভাপতি হাবিবুর রহমান হাবিব, মাতালেব হোসেন, সাইফুল ইসলাম খান, মোহাম্মদ ইলিয়াস কাজল, সুমন মিয়া, হাফিজুর রহমান হাফিজ, আলী আক্কাস, দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, নতুন নেতৃত্ব নির্বাচন এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। তাঁরা বলেন, বৃহত্তর ঢাকা বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ রাখতে এবং সংগঠনের কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে সবার সক্রিয় অংশগ্রহণ জরুরি।

বক্তারা বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির গৌরব, আত্মত্যাগ ও স্বাধীনতার প্রতীক। প্রবাসে এ দিবস উদ্‌যাপনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব। এ জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অন্যদিকে, সংগঠনের নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলন আয়োজনের বিষয়টি সভার অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসেবে উঠে আসে। এ বিষয়ে উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা তাঁদের মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন। আলোচনার ভিত্তিতে সম্মেলনের প্রস্তুতি গ্রহণ ও আয়োজনের কার্যক্রম এগিয়ে নিতে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

সভায় সংশ্লিষ্টরা স্বল্প সময়ের মধ্যে সম্মেলনের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে নতুন কার্যকরী কমিটি গঠনের প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন। সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধি এবং গণতান্ত্রিক ও সুশৃঙ্খল সাংগঠনিক পরিবেশ বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তারা আরও বলেন, প্রবাসে বসবাস করলেও বাংলাদেশের প্রতি ভালোবাসা, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা এবং সামাজিক দায়বদ্ধতা অটুট রাখা প্রত্যেকের কর্তব্য। ঢাকা বিভাগ এসোসিয়েশন ফ্রান্সকে একটি শক্তিশালী, সুসংগঠিত ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা এবং আন্তরিকতার কোনো বিকল্প নেই।

তাঁরা আশা প্রকাশ করেন, আসন্ন বিজয় দিবস উদ্‌যাপন এবং নতুন কার্যকরী কমিটি গঠনের সম্মেলন সংগঠনের সাংগঠনিক অগ্রযাত্রায় নতুন গতি সঞ্চার করবে। একই সঙ্গে বৃহত্তর ঢাকা বিভাগের প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা সংগঠনের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। স্বল্প সময়ের মধ্যে সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন করে ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে সাধারণ সভার আলোচনা শেষ হয়।