logo

অক্সফোর্ড ইউনিয়নে বাংলাদেশ বিষয়ক সেমিনার ঘিরে উত্তেজনা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, যুক্তরাজ্য
অক্সফোর্ড ইউনিয়নে বাংলাদেশ বিষয়ক সেমিনার ঘিরে উত্তেজনা
ছবি: সংগৃহীত

অক্সফোর্ড ইউনিয়নের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ বিষয়ক সেমিনার ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। আগামী ১৪ জুন (রোববার) অনুষ্ঠিত হতে যাওয়া এই সেমিনারে অংশ নিচ্ছেন জুলাই বিপ্লবে নেতৃত্ব দানকারী ও বিপ্লব পরবর্তী অর্ন্তবর্তী সরকারে কাজ করা গুরুত্বর্পূণ ব্যক্তিরা।

‘ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থান এবং বিপ্লবোত্তর বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক ওই সেমিনারে অংশ নেওয়ার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম, কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, অন্তর্বর্তী সরকারের গুম অনুসন্ধান কমিশনের সদস্য ও ২০২৫ সালে রোকেয়া পদকপ্রাপ্ত আন্তর্জাতিক গবেষক ও নীতি বিশ্লেষক ড. নাবিলা ইদ্রিস এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক, গবেষক ও বিএনপির নীতি নির্ধারক প্রফেসর ড. নাহরীন ইসলাম খান।

তাদেরকে শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কয়েকটি মানবাধিকার সংগঠন ও ইউকে শাখা ইনকিলাব মঞ্চ।

অন্যদিকে ৭১-এর পক্ষ শক্তি, যুক্তরাজ্যের ব্যানারে মিশন বাদাম নামে সেমিানরে অংশগ্রহণকারীদের প্রতিরোধের ডাক দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপ কমিটির সদস্য, যুক্তরাজ্য মহানগর আওয়ামী লীগের বিজ্ঞাটাওয়ারন ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, যুক্তরাজ্যের বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক সুশান্ত দাস গুপ্ত।

জানা গেছে, লন্ডনের বাংলাদেশ অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস থেকে সেমিনারের দিন একদল বাংলাদেশি ব্রিটিশ অক্সফোর্ডে যাবে জুলাই যোদ্ধাদের অভ্যর্থনা দিতে। অন্যদিকে আরেকদল অক্সফোর্ডে যাবে জুলাই যোদ্ধাদের প্রতিরোধ করতে।

অক্সফোর্ডের সেন্ট মাইকেল স্ট্রিটে অনুষ্ঠিত অক্সফোর্ড ইউনিয়নের ওই সেমিনার ঘিরে ১৪ জুন শুভেচ্ছা জানানো ও প্রতিবাদ জানানো দুই শিবিরে কোন অপ্রীতিকর কিছু ঘটে কিনা সেটি এখন দেখার বিষয়।