Advertisement

লাওসে বাংলাদেশি প্রবাসীদের নতুন নেতৃত্বে ৬৫ সদস্যের কমিটি

এশিয়া পোস্ট নিউজ
লাওসে বাংলাদেশি প্রবাসীদের নতুন নেতৃত্বে ৬৫ সদস্যের কমিটি
ছবি: সংগৃহীত

ঐক্য, সম্প্রীতি ও প্রবাসীদের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে লাওসে বাংলাদেশ কমিউনিটির নতুন ৬৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

Advertisement

রোববার (৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে দেশটির রাজধানী ভিয়েনতিয়েনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে লাওসে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা সোমবার (১০ আগস্ট) এ তথ্য জানিয়েছেন।

নতুন কমিটিতে নাজমুল হককে সভাপতি এবং মো. বদরুল হুসাইনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। অনুষ্ঠানে কমিটির অন্যান্য সদস্যের নামও ঘোষণা করা হয়।

লাওসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটি নিয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নবগঠিত কমিটির নেতারা বলেন, লাওসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন আরও জোরদার করা হবে। পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সম্মিলিতভাবে কাজ করবেন তারা।

তারা আরও বলেন, প্রবাসে বাংলাদেশিদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতেও কমিউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন ৬৫ সদস্যের কমিটির নেতৃত্বে লাওসে বাংলাদেশি কমিউনিটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।