logo
Advertisement

প্রবাসীদের সেবায় সরকারকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান

প্রবাসীদের সেবায় সরকারকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান
ময়মনসিংহ দুই আসনের সংসদ সদস্য, মাওলানা মাহমুদুল্লাহ এম পি। ছবি: এশিয়া পোস্ট

প্রবাসীদের সেবায় সরকারকে আরো বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন, ময়মনসিংহ দুই আসনের সংসদ সদস্য, মাওলানা মাহমুদুল্লাহ এম পি।

রবিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিস মালয়েশিয়া শাখার নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

দলটির সাধারণ সম্পাদক মাওলানা হাবীবুর রহমান কাওছারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, মালয়েশিয়া শাখার সভাপতি মাওলানা তকি উল্লাহ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে, বিদেশের মাটিতে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বাংলাদেশিকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানান।

এসময় আরো বক্তব্য রাখেন, মুহাম্মদ আদিল, মুহাম্মদ এমদাদ হোসেন, হাফেজ আতাউর রহমান, আব্দুর রহমান, মিজানুর রহমান, শিমুল সরকার আনিসুর রহমানসহ অনেকে।