আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম ফাহিম (২১) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
সম্প্রতি আবুধাবির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফাহিম চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরী গ্রামের লেলাংগারা এলাকার মৃত ফরিদ আহমেদের ছেলে।
জানা যায়, সাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় আহত হন ফাহিম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বেশ কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর গত ২১ জানুয়ারি তার মৃত্যু হয়।
ফাহিমের মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও প্রবাসী বাংলাদেশিদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।