জেদ্দায় বিএনপি নেতা কেফায়েত উল্লাহর সুস্থতা কামনায় দোয়া

রফিক চৌধুরী
জেদ্দায় বিএনপি নেতা কেফায়েত উল্লাহর সুস্থতা কামনায় দোয়া
জেদ্দায় আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির নেতাকর্মীরা। ছবি: ভিডিও থেকে নেওয়া

সৌদি আরবের পশ্চিামঞ্চলী বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিআইপি কেফায়েত উল্লাহ চৌধুরীর দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে জেদ্দা মহানগর বিএনপি। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে কেফায়েত উল্লাহ চৌধুরী সৌদি আরবের কিং ফাহাদ হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু রোগমুক্তি কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জেদ্দার স্থানীয় একটি মিলনায়তনে নোয়াব আলীর সভাপতিত্বে ও সফিক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আব্দুল মান্নান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন ও মঈন চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী নুরুল আমিন, টিপু সুলতান, পশ্চিমাঞ্চল প্রবাসী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসাইন, জাসাস সভাপতি মোহাম্মদ রফিকুল হক চৌধুরী, সোহাগ মজুমদার, আব্দুল জলিল, নজরুল ইসলাম, শাহ আলম, আব্দুল মুকিত খসরু, সিদ্দিক গাজী, ইউসুফ গাজী ও সাব্বির আহমেদসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সভায় বক্তারা কেফায়েত উল্লাহ চৌধুরীর দীর্ঘ রাজনৈতিক অবদান, ত্যাগ ও নেতৃত্বের প্রশংসা করেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে ওলামা দলের সভাপতি মাওলানা আছহাফ উদ্দিন বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এ সময় কেফায়েত উল্লাহ চৌধুরীর আশু রোগমুক্তির পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।