মালয়েশিয়ায় বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার কুয়ালালামপুরে আয়োজিত অনুষ্ঠানের এতে সঞ্চালনা করেন, দলটির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন এবং মির্জা সালাহ উদ্দিন।
এসময় সভাপতির বক্তব্যে মালয়েশিয়া বিএনপি'র সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বলেন, তারেক রহমানের নেতৃত্বে জনরায়ে ক্ষমতায় আসা বিএনপি জনগনের প্রত্যাশা পুরণ করবে। অনুষ্ঠানে দুর দুরান্ত থেকে আসা প্রবাসী বাংলাদেশীরা অংশ নেন।
পরে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা -জাসাস এর মালয়েশিয়ার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় মালয়েশিয়া বিএনপি'র সহ-সভাপতি তালহা মাহমুদ, শাখাওয়াত হোসেন, আব্দুল জলিল লিটন, এস এম রহমান তনু, এম জে আলম, ওয়ালিউল্লাহ জাহিদ, কাজি সালাহ উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিএনপি'র মালুরি শাখার পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।


