logo
Advertisement

ফ্রান্সের দাবায় বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাই এর চমক

সাইফুল ইসলাম রনি
সাইফুল ইসলাম রনি,ফ্রান্স
ফ্রান্সের দাবায় বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাই এর চমক
ফ্রান্সের দাবার সাফল্য অর্জন করেছে বাংলাদেশি বংশোদ্ভূত ক্ষুদে দাবাড়ু আরহাম। ছবি: এশিয়া পোস্ট

ফ্রান্সের দাবার অঙ্গনে সাফল্য অর্জন করছে বাংলাদেশি বংশোদ্ভূত সহোদর দুই ক্ষুদে দাবাড়ু আরহাম ও আদিয়ান।

Advertisement

স্থানীয় ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় সাফল্যের পর তারা অংশ নিয়েছে ফ্রান্সের জাতীয় দাবা প্রতিযোগিতাতেও।

ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি দম্পতি রবি মজুমদার ও রীনা মজুমদারের দুই সন্তান আরহাম ও আদিয়ান। বাবা-মায়ের উৎসাহে পড়াশোনার পাশাপাশি তারা দাবা খেলায় আগ্রহী হয়ে ওঠে। ২০২২ সাল থেকে দুই ভাই নিয়মিতভাবে ফ্রান্সের বিভিন্ন দাবা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

বর্তমানে তারা ফ্রান্সের উসমান এশেক দ্য সাঁ-তুয়াঁ দাবা ক্লাবের সদস্য। স্থানীয় পর্যায়ে ভালো ফলের ধারাবাহিকতায় বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতাতেও অংশ নেওয়ার সুযোগ পায় দুই ভাই।

বর্তমানে আরহাম ও আদিয়ান ফ্রান্সের জাতীয় দাবা সংস্থা ফেদেরাসিওঁ ফ্রোঁসেজ দে জেশেক এবং আন্তর্জাতিক দাবা সংস্থা এফআইডিই-এর নিবন্ধিত খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতামূলক দাবা খেলছে।

সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বাবা-মা রবি মজুমদার ও রীনা মজুমদার। তাঁদের প্রত্যাশা, সঠিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ পেলে আরহাম ও আদিয়ান ভবিষ্যতে আন্তর্জাতিক দাবার অঙ্গনে আরও ভালো করবে।

পরিবারের সদস্যরা বলছেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশুদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের নিজেদের শিকড় ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে যুক্ত রাখাও গুরুত্বপূর্ণ।

পরিবারটির প্রত্যাশা, প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি শিশুদের খেলাধুলা, শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে অর্জনের গল্পগুলো বাংলাদেশি কমিউনিটির সামনে আরও বেশি তুলে ধরা হবে। এতে অন্য শিশু ও অভিভাবকেরাও উৎসাহিত হবেন।