ওমানের ব্যবসায়ী সম্মেলনে অংশ নিয়েছে বাংলাদেশি কোম্পানি
এশিয়া পোস্ট প্রতিবেদক, ওমান

ওমানের রাজধানী মাস্কাটের আল মোজ এস টি রেজিস হোটেলের বল রুমে Oman Chamber of Commerce & Industry উদ্যোগে ‘Inspire Oman’ Oman’s Largest Investore Summit 2026 অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর)-এর সম্মেলনে ওমানসহ বিশ্বের নানা প্রান্ত থেকে প্রায় ২ হাজারের অধিক ব্যবসায়ীর অংশ গ্রহণে ওমানের ভিশন-২০৪০ এর নানা পরিকল্পনার কথা তুলে ধরেন আগত অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে ওমান চেম্বার অব কমার্শের চেয়ারম্যান ওমানের ভিশন-২০৪০ এর নানা দিক তুলে ধরেন।
বিশ্বের নানা দেশের হাজারের অধিক কোম্পানির মাঝে বাংলাদেশি মালিকাধিন আল বারাকা গ্রুপের উপস্থিতিও ছিল। সম্মেলনের আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কূটনৈতিক ও উদ্যোক্তারা।