logo

ওমানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আরফাত উল্লাহ, ওমান
ওমানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ওমানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটছেন দলটির নেতাকর্মীরা। ছবি: এশিয়া পোস্ট

ওমানের রাজধানী মাস্কাটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দলটির ওমান শাখা।

শনিবার (৩১ অক্টোবর) একটি হলরুমে, কোরআন তেলাওয়াত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা করা হয়।

ওমান যুবদল নেত সামাউন মোল্লার সভাপতিত্বে ইসমাইল ভূইয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ওমান কেন্দ্রীয় বিএনপির সভাপতি এস এম হারুন রশিদ। বিশেষ অতিথি জহির হোসেন রাজাসহ ওমান বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও ওমান স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নুর মোহাম্মদ (সিআইপি)।

এ সময় আরও বক্তব্য রাখেন ওমান যুবদল নেতা জাকির হোসেন, কামাল উদ্দিন, ইয়াছিন আরাফাত, আনোয়ার হোসেন, কামারুজ্জামান শামীম, আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার খোরশেদ আলম, ইউনুস মিঠন, মোহাম্মদ রাজন, ইমান রশিদ ধনু, এমরান হোসেন, মহাসিন, মোহাম্মদ ফারুকসহ অনেকেই।

সভায় ওমান যুবদলের নেতারা আগত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। বক্তরা বলেন, বর্তমান সরকারের সাফল্য দেখে একটি মহল ঈর্ষান্বিত হয়ে নানামুখী ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশ ও প্রবাসীদের এসব বিষয়ে সতর্ক থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাওয়ার আহবান জানান।