logo
Advertisement

ওমানের আল সুইকে শুরু হয়েছে প্রবাসী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট

আরফাত উল্লাহওমান
ওমানের আল সুইকে শুরু হয়েছে প্রবাসী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
ওমানের আল সুইকে শুরু হয়েছে প্রবাসী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। ছবি: এশিয়া পোস্ট

ওমানের আল সুইকে শুরু হয়েছে প্রবাসী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। মাসব্যাপী এ আয়োজনে অংশ নিয়েছে ৮টি দল।

রোববার (১৪ সেপ্টেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানসহ নানা শ্রেণি-পেশার প্রবাসীদের উপস্থিতিতে ফুটবল মাঠ মিলনমেলায় পরিণত হয়।

প্রবাসীদের খেলাধুলায় সম্পৃক্ততা বাড়াতে এমন আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন আয়োজকরা। রেমিট্যান্সে মতোই দেশের ক্রীড়াঙ্গনে প্রবাসীদের অংশ গ্রহণের আবেদন জানানো হয় টুর্নামেন্ট থেকে।

ওমানের রাজধানী মাস্কাট থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে হাদরায় আয়োজন করা হয় আল সুইকে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিআইপি আজীমুল হক বাবুল বলেন, খেলাধুলার মাধ্যমে মানুষের মন মানষিকতা ভালো থাকে। যে কোনো খেলাধুলা আয়োজনে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের পাশে থাকার অঙ্গিকার ব্যাক্ত করেন তিনি।

উদ্ভোধনী দিনে অনুষ্ঠিত দুই ম্যাচের মাঝে প্রথম ম্যাচে ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড এফসির মুখোমুখি হয় হযরত শাহজালাল এফসি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে জয় তুলে নেয় হযরত শাহজালাল এফসি। দিনের অন্য ম্যাচে সিলেট স্ট্রাইকার এফসিকে হারিয়ে জয় পায় বারকা এফসি।