logo
Advertisement

ভেনিস পৌরসভার প্রেসিডেন্টের আরআইসি একাডেমি পরিদর্শন

ইসমাইল হোসেন স্বপনইতালি
ভেনিস পৌরসভার প্রেসিডেন্টের আরআইসি একাডেমি পরিদর্শন
ভেনিস পৌরসভার প্রেসিডেন্টের আরআইসি একাডেমি পরিদর্শন। ছবি: এশিয়া পোস্ট

ইতালিয়ান ভাষা এবং নাগরিক শিক্ষার স্কুল (আরআইসি) একাডেমি পরিদর্শন করেছেন, ভেনিস পৌরসভার প্রেসিডেন্ট এবং ভেনিসের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রকাশনা প্রতিষ্ঠান 'তোলেত্তার' পরিচালক, সম্পাদক জোভান্নি পেল্লিজ্জাতো। এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক, লেখক পলাশ রহমান, আরআইসি একাডেমির পরিচালক রিতু মিয়া, মেসত্রের সামাজিক সংগঠক ও গবেষক নিকোলা আনুলারে, চিত্রশিল্পী এবং সংগীত পরিচালক সেরেনা ননো ও আরআইসি সল্যুশনের পরিচালক নুরুজ্জামান।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় আরআইসি একাডেমি পরিদর্শনে আসেন অতিথিরা। এ সময় ভেনিসের মেসত্রেয় অবস্থিত আরআইসি এডুকেশন সেন্টারে এ ওয়ান লেভেলের ইতালিয়ান ভাষার কোর্স চলছিলো। উপস্থিত শিক্ষার্থীরা বাংলাদেশ এবং ইতালির জাতীয় সংগীত গেয়ে অতিথিদের অভ্যত্থনা জানান।

তারা ভেনিসের সৌন্দর্য বর্ণনা করেন ইতালিয় ভাষায়। এ সময় একটা 'বৃষ্টির' গান গেয়ে অনুষ্ঠানকে আরো বেশি আনন্দঘনো করে তোলেন, মিষ্টি শিল্পী নাসরিন।

জোভান্নি পেল্লিজ্জাতো বলেন, সারাজীবন তিনি নিজেকে শিক্ষার সাথে জড়িয়ে রেখেছেন। ভেনিসের সবচেয়ে ঐতিহ্যবাহী বই প্রকাশনার সাথে জড়িয়ে আছেন। সম্প্রতি তিনি রাজনীতিতে নাম লিখিয়েছেন এবং ভেনিসের পৌরসভার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

তিনি বলেন, সত্যিকারের শান্তিপূর্ণ সহাবস্থান গড়ার জন্য আরআইসি একাডেমির শিক্ষা অবদান ভেনিসের ইতিহাসের অংশ হয়ে থাকবে।

সিনোর জোভান্নি আরআইসি একাডেমির পরিচালক এবং আর্কিটেক্ট রিতু মিয়ার একটি বই প্রকাশের আগ্রহ প্রকাশ করে বলেন, খুব তাড়াতাড়ি আমরা এর প্রকাশনা উৎসব করতে পারবো।

সেরেনা ননো আরআইসি একাডেমির সাথে যৌথ ভাবে সংগীত এবং দুই দেশের সংস্কৃতি নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

রিতু মিয়া বলেন, ভেনিস আমার শহর। আমি এই শহরে বড় হয়েছি, লেখাপড়া করেছি। এখানে আমাদের দেশের অনেক মানুষ বসবাস করেন। তারা যেনো 'সুনাগরিক' হয়ে উঠতে পারেন, আমরা সেই চেষ্টা করছি। আমাদের উৎসাহ আরো বেড়ে যায়, যখন দেখি সত্যিকারের শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষের মানুষরা আমাদের পাশে এসে দাঁড়ান।