ওমানে যাত্রীবাহী বাস উল্টে ১৮ জন আহত

ওমানের সোহার শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে ১৮ জন আহত হয়েছেন। শহরের ফালাজ আল কাবাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটির একটি উদ্ধারকারী দল। তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধারকাজ শুরু করে।
উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, আহত যাত্রীদের অবস্থা আশঙ্কাজনক নয়। কারও আঘাত মাঝারি ধরনের, আবার অনেকের সামান্য। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে তাদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য সবাইকে কাছের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছেমধ্যপ্রাচ্যের দেশগুলোতে, বিশেষ করে ওমানের দীর্ঘ ও প্রশস্ত মহাসড়কগুলোতে চালকদের অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর প্রবণতা রয়েছে, যা অনেক সময় এমন দুর্ঘটনার জন্ম দেয়।
এ ছাড়া বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীদের ভিন্ন ভিন্ন নিয়মে গাড়ি চালানোর অভ্যাস থাকায় অনেক সময় সড়কে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। তবে সোহারের এই দুর্ঘটনাটি ঠিক কী কারণে ঘটেছে, তা নিয়ে কর্তৃপক্ষ এখনও বিস্তারিত কিছু জানায়নি।





