Advertisement

সরকারিভাবে ব্রুনাইয়ে ১৫২ কর্মী নিয়োগ, লাগবে না শিক্ষাগত যোগ্যতা

এশিয়া পোস্ট ডেস্ক
সরকারিভাবে ব্রুনাইয়ে ১৫২ কর্মী নিয়োগ, লাগবে না শিক্ষাগত যোগ্যতা
ছবি : সংগৃহীত

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ে ইউনিটি ল্যান্ড এসডিএন বিএইচডি কোম্পানিতে সরকারিভাবে নিয়োগ দেওয়া হবে। কার্পেন্টার, নির্মাণ শ্রমিক, রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, ট্রাক ড্রাইভার, হেভি যানবাহন ড্রাইভার, অপারেটর, প্লাম্বার, ওয়েল্ডার পদে মোট ১৫২ জন পুরুষ কর্মীর সুযোগ পাবেন। আগামী ৩ আগস্টের মধ্যে আবেদন দাখিল করা যাবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নবর্ণিত কোম্পানিতে বর্ণিত পদে দক্ষ পুরুষ কর্মী নিয়োগের লক্ষ্যে আগ্রহীদের অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার দরকার নেই। তবে বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চাকরির শর্তাবলি

১. শ্রম চুক্তি দুই বছর ও নবায়নযোগ্য;

২. দৈনিক ৮ ঘন্টা ডিউটি;

৩. থাকা কোম্পানি বহন করবে;

৪. খাওয়া কর্মীকে বহন করতে হবে;

৫. বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে;

৬. মেডিকেল, বিমা, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধাদি রুনাই-এরs শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

নির্ধারিত অনলাইন আবেদন লিংকে brms.boesl.gov.bd গিয়ে আবেদন করা যাবে।

অভিজ্ঞতা

বর্ণিত পদের প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য শর্তাবলি

১. আগ্রহী প্রার্থীদের পাসর্পোট নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য তথ্যাদি বোয়েসেল-এর নির্ধারিত অনলাইন আবেদন লিংক brms.boesl.gov.bd -এ আগামী ০৩.০৮.২০১৬ তারিখ এর মধ্যে দাখিল করার জন্য অনুরোধ করা হলো।

২. অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ বিকাশ ১০০ (একশত) টাকা পরিশোধ করে ট্রানজেকশন আইডি প্রদানের মাধ্যমে আবেদন করতে হবে; অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।

৩. প্রাপ্ত আবেদন প্রয়োজনীয় যাছাই-বাছাই এর জন্য সংশ্লিষ্ট কোম্পানীতে পাঠানো হবে। নিয়োগকর্তা কর্তৃক যাছাই-বাছাই শেষে প্রস্তুতকৃত শর্ট লিস্ট এবং তাদের নির্ধারিত সময়সূচি মোতাবেক চূড়ান্ত ইন্টারভিউর জন্য আবেদন কারীদের এসএমএস এর মাধ্যমে ডাকা হবে।

৪. ইন্টারভিউর সময় প্রার্থীর মূল পাসর্পোট ইংরেজি জীবন বৃত্তান্ত ও অভিজ্ঞতার সনদসহ অন্যান্য প্রমাণাদি সঙ্গে আনতে হবে;

৫. অনলাইনে আবেদন, চাকরির ইন্টারভিউ এবং চূড়ান্ত নির্বাচন কোনো প্রার্থীর চাকরির নিশ্চয়তা বহন করে না এবং কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে;

৬. ইংরেজি ও মালয় (মালয়েশিয়া) ভাষা জানা প্রার্থীদের ক্ষেত্রবিশেষে নিয়োগকর্তা কর্তৃক অগ্রাধিকার প্রদান করা হয়।

সার্ভিস চার্জ

নিয়োগকর্তা কর্তৃক চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণদেয় বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ, ভ্যাট, এআইটি, বীমা, ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার ফি, রেজিস্ট্রেশন ফি ও আনুষঙ্গিক ব্যয় বাবদ দক্ষ কর্মীদের ক্ষেত্রে ৫৬ হাজার ৩৫০ টাকা এবং অদক্ষ/আধা দক্ষ কর্মীদের ক্ষেত্রে ৪৪ হাজার ৮৫০ টাকার পে-অর্ডার ‘বোয়েসেল, ঢাকা’ নামে সোনালী ব্যাংক, মগবাজার শাখা থেকে সম্পন্ন করে বোয়েসেলে মূল কপি জমা দিতে হবে। দূতাবাস কর্তৃক নির্ধারিত ভিসা ফি ও বাংলাদেশের মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে। নির্ধারিত সার্ভিস চার্জের বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ দাবি করলে নিশ্চিত প্রতারক হিসেবে বিবেচিত হবে। নগদ লেনদেন থেকে বিরত থাকুন। প্রতারণা থেকে সাবধান।

বিশেষ নির্দেশনা

বোয়েসেল জানিয়েছে, কর্মী নিয়োগ ও নির্বাচন পরীক্ষা নিয়োগকর্তা বা তার প্রতিনিধি কর্তৃক সম্পন্ন করা হয়। কর্মী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত। এ ক্ষেত্রে বোয়েসেলের কোনো সংশ্লেষ নেই। বোয়েসেল কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোনো অর্থ প্রদান না করার পরামর্শ দিয়েছে।