logo
Advertisement

মিশরে বাস দুর্ঘটনায় নিহত ২২, আহত ২৮

আফছার হোসাইন
আফছার হোসাইনমিশর
মিশরে বাস দুর্ঘটনায় নিহত ২২, আহত ২৮
দুর্ঘটনার শিকার বাস

মিশরের দক্ষিণ সিনাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন। বুধবার সকালে দাহাব-নুয়াইবা সড়কের আল-সাদা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে হতাহতের এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য জানিয়েছে, মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়। আহতদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ সিনাই গভর্নরেটের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটিতে মিশরীয় ও জর্ডানের নাগরিকরা ছিলেন। বাসটি রাজধানী কায়রো থেকে নুয়াইবা বন্দরের দিকে যাচ্ছিল। নুয়াইবা থেকে সমুদ্রপথে জর্ডানের আকাবা হয়ে যাত্রীদের আম্মানে যাওয়ার কথা ছিল।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটি কায়রো-আম্মান রুটে চলাচলকারী একটি যাত্রীবাহী পরিবহন ছিল। এটি কোনো পর্যটন দল বা পর্যটন ভ্রমণের বাস ছিল না। ভয়াবহ এ দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।