logo
Advertisement

বাঁধনের ওপর হামলার প্রতিবাদে নাপোলি বিএনপির বিক্ষোভ সমাবেশ

ইসমাইল হোসেন স্বপনইতালি
বাঁধনের ওপর হামলার প্রতিবাদে নাপোলি বিএনপির বিক্ষোভ সমাবেশ
বাঁধনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। ছবি: এশিয়া পোস্ট

ইতালির ভেনিসে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ইতালির নাপোলি বিএনপি।

বুধবার (৯ সেপ্টেম্বর) সমাবেশে বক্তারা বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের একজন সম্মানিত নাগরিক ও গণআন্দোলনের সম্মুখসারির ব্যক্তির ওপর এমন কাপুরুষোচিত শারীরিক হেনস্তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। স্বৈরাচারের দোসররা দেশে গণহত্যা চালিয়েও ক্ষান্ত হয়নি, এখন তারা বিদেশের মাটিতেও সাধারণ ও মুক্তিকামী প্রবাসীদের নিরাপত্তায় হুমকি হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে ইতালির স্থানীয় প্রশাসনের মাধ্যমে আইনের আওতায় আনার জোর দাবি জানান নেতারা।

নাপোলি বিএনপির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম সোলেমান বেগ।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রেজাউল করিম চেয়ারম্যান ও নাপোলি বিএনপি নেতা হাবিব খান, মোহাম্মদ শাহিন মিয়া, ফরহাদ মাতব্বর, মহসিন কামাল, সৈয়দ ফয়জুল ইসলাম।

প্রতিবাদ সভায় নাপলী বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ প্রবাসীরা অংশ নেন। স্বৈরাচারী ও সন্ত্রাসী অপশক্তির বিরুদ্ধে প্রবাসের মাটিতে জাতীয়তাবাদী শক্তির এই ঐক্যবদ্ধ প্রতিরোধ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।