logo

ওমানে গালা ফ্রেন্ডস এফসির জার্সি উন্মোচন

আরফাত উল্লাহ, ওমান
ওমানে গালা ফ্রেন্ডস এফসির জার্সি উন্মোচন
ওমানে গালা ফ্রেন্ডস এফসির জার্সি উন্মোচন। ছবি: এশিয়া পোস্ট

ওমানের রাজধানী মাস্কাটের আলেক্সজেন্ডার রেষ্টুরেন্টে গালা ফ্রেন্ডস ফুটবল ক্লাবের জার্সি উন্মোচন করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) আসন্ন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান কর্তৃক আয়োজিত গাল্ফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টে অংশ নেয়ার জন্য ফুটবল দলটির এ নতুন ডিজাইনের জার্সি উন্মোচন করা হল।

জার্সি উন্মোচন উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গালা ফ্রেন্ডস ফুটবল ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ মনছুর ও শাহেদ সামির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য করেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিআইপি আজীমুল হক বাবুল।

এসময় বিশেষ অতিথির বক্তব্য করেন গাল্ফ এক্সচেঞ্জের সিইও ইফতেখার উল হাসান চৌধুরী, ক্লাবের সহ সভাপতি আব্দুল লতিফ, যুগ্ম সম্পাদক আব্দুল মতিন, স্পোর্টস সেক্রেটারি সেলিম পারভেজ, প্রচার সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী, গালা ফ্রেন্ডস ক্লাবের ম্যানেজার মোহাম্মদ রাশেল, অর্থ সম্পাদক মোহাম্মদ সুমন সহ আরো অনেকে।

আগত অতিথিরা বলেন, প্রবাসের মাটিতে বিনোদনের সবচেয়ে বড় আসর ৩ মাস ব্যাপী ফুটবল টুর্ণামেন্টের মাধ্যমে ওমানের নানা প্রান্তের প্রবাসীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন রচনা হয় বলে জানান তারা।