logo

দেশ চালানো এখন আর অতীতের মতো সহজ নয়: কৃষক দলের সভাপতি

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
দেশ চালানো এখন আর অতীতের মতো সহজ নয়: কৃষক দলের সভাপতি
রোমে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

অতীতের মতো এখন আর রাষ্ট্রক্ষমতায় থেকে দেশ চালানো সহজ নয় বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

রোববার ইতালির রোমে তাকে দেয়া এক সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। হাসান জাফির তুহিন আরও বলেন, ছাত্র-জনতার অভ্যূত্থানের মধ্যদিয়ে ও মহান আল্লাহর বিশেষ রহমতে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে।

ভেনিসে ইতালিয়ানদের সঙ্গে প্রবাসীদের ভাষা ও সাংস্কৃতিক মতবিনিময়

এসময় বক্তারা প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর জোর দেন। এ ব্যাপারে দেশে ফিরে তিনি বিএনপির চেয়ারম্যান ও মহাসচিবের সঙ্গে ইতালি বিএনপির সাংগঠনিক পরিস্থিতি ও নতুন কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন বলে আশ্বাস দেন হাসান জাফির তুহিন।

ইতালি বিএনপির সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের পরিচালনায় বক্তব্য দেন ইতালি বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম ও সাবেক নির্বাচিত সভাপতি শাহ মো. তাইফুর রহমান ছোটনসহ অন্যরা। সভায় স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও জিয়া সাইবার ফোর্সসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।