logo

অপপ্রচারকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি ফ্রান্স রাষ্ট্রদূতের

সাইফুল ইসলাম রনি
সাইফুল ইসলাম রনিফ্রান্স
অপপ্রচারকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি ফ্রান্স রাষ্ট্রদূতের
ফ্রান্স দূতাবাসে রাষ্ট্রদূত খন্দকার এম. তালহাকে ফুলেল শুভেচ্ছা। ছবি: এশিয়া পোস্ট

ফ্রান্সে পুনর্নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দূতাবাস রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কাজ করে। ফলে দূতাবাসের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র বা অপপ্রচার রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের শামিল।

বুধবার প্যারিসের বাংলাদেশ দূতাবাসের হলরুমে তাকে দেওয়া এক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন, রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা।

তিনি অভিযোগ করেন, একটি চিহ্নিত মহল তার দলীয় পরিচয় নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এ সময় রাষ্ট্রদূত তার বিরুদ্ধে অপপ্রচার আমলে না নেওয়ায় ফ্রান্স প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, সাবেক সহসভাপতি আব্দুর রহিম এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি আলতাফুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

দূতালয় প্রধান মো. ওয়ালিদ বিন কাশেমের সঞ্চালনায় সভায় বক্তারা ফ্রান্সে বাংলাদেশের স্বার্থ রক্ষা, প্রবাসীদের কল্যাণ এবং দু’দেশের সম্পর্ক আরও জোরদারে রাষ্ট্রদূতকে ভূমিকার রাখার আহ্বান জানান।