logo

দক্ষিণ কোরিয়ার ছুসক ছুটিতে জুমাআর নামাজ আদায় করছেন প্রবাসীরা

শিমুল খানদক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ার ছুসক ছুটিতে জুমাআর নামাজ আদায় করছেন প্রবাসীরা
কোরিয়ার মসজিদে জুমআর নামাজ আদায় করেছেন প্রবাসী বাংলাদেশীরা। ছবি: এশিয়া পোস্ট

‎দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় ঐতিহ্যবাহী ফসলোৎসব 'ছুসক' অনুষ্ঠিত হচ্ছে। এতে কোরিয়ার সকল শিল্প কারখানায় টানা চার দিনের ছুটি চলমান রয়েছ। এই ছুটিকে কেন্দ্র করে কোরিয়ার মসজিদ গুলোতে একসাথে জুমআর নামাজ আদায় করেছেন প্রবাসী বাংলাদেশীরা।

‎ছুসক মূলত কোরিয়ার ঐতিহ্যবাহী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে পরিবার ও শেকড়ের টানে কোরিয়ানরা নিজ নিজ পৈতৃক শহর বা গ্রামে ফিরে যান। পূর্বপুরুষদের স্মরণে বিশেষ প্রার্থনা করা হয়।

‎কোরিয়ায় অবস্থান করা বাংলাদেশিরা জানান মূলত কোরিয়ার কাজের দিন থাকে ৫ দিন এরমধ্যে শুক্রবারও অফিস থাকে। তাই জুম্মার নামাজ পড়ার সময় হয় না।

‎‎প্রবাসীরা জানান এই ছুটিতে তাদের ইদ উদযাপনের মত করে আনন্দ উপভোগ করছেন। ‎মসজিদে নামাজ শেষে প্রবাসী বাংলাদেশীদের কুসল বিনিময় করতে দেখা যায়।