Advertisement

ওমরাহ পালনে সৌদি আরবে এমপি এনামুল হক, চট্টগ্রাম ফোরামের সংবর্ধনা

এশিয়া পোস্ট নিউজ, সৌদি আরব
ওমরাহ পালনে সৌদি আরবে এমপি এনামুল হক, চট্টগ্রাম ফোরামের সংবর্ধনা
ট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের এমপি আলহাজ এনামুল হক এনামকে উষ্ণ অভ্যর্থনা জানায় চট্টগ্রাম ফোরাম, সৌদি আরব। ছবি: ভিডিও থেকে নেওয়া

স্বপরিবারে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফরে গেলে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য (এমপি) আলহাজ এনামুল হক এনামকে উষ্ণ অভ্যর্থনা জানায় চট্টগ্রাম ফোরাম, সৌদি আরব। হারামাইন হাই-স্পিড রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংসদ সদস্যকে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়।

অভ্যর্থনা শেষে উপস্থিত নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন এনামুল হক এনাম। এ সময় তিনি সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে অনলাইনের মাধ্যমে ভোট প্রদান করে বিএনপির বিজয়ে ভূমিকা রাখার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ছাড়া তিনি সৌদি আরবের আইন-কানুন মেনে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফোরামের সভাপতি মুফিজুল আলম মুফিজ, জাসাস সৌদি আরব শাখার সভাপতি ও চট্টগ্রাম ফোরামের উপদেষ্টা সাংবাদিক মোহাম্মদ রফিকুল হক চৌধুরী, চট্টগ্রাম ফোরামের উপদেষ্টা ও ১৭ নম্বর হরনা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান, চট্টগ্রাম ফোরামের সহসভাপতি ও ১৯ নম্বর শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন সিটিজি, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমেদ, দাম্মাম থেকে আগত জাকারিয়াসহ চট্টগ্রাম ফোরামের অন্যান্য নেতারা।