কানাডায় নির্মিত হচ্ছে ‘ভায়োলেন্স’, বিশেষ চরিত্রে জায়েদ খান

জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্প্রতি কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হলো বাংলা সিনেমা ভায়োলেন্স এর শুভ মহরত। এ ছবিতে চিত্রনায়ক জায়েদ খান এই সিনেমায় এমন একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন বলে জানিয়েছেন, পরিচালক কামাল হোসেন বাবর। তিনি বলেন, এর আগে বাংলাদেশের দর্শকরা হয়তো এমন চরিত্রে জায়েদ খানকে দেখতে পাননি।
নিজের নানা পরিকল্পনা আর ভায়োলেন্স সিনেমাকে ঘিরে তার স্বপ্নের কথাই শুনলো টরন্টোর চলচ্চিত্র প্রেমীরা। কেক কেটার মধ্যদিয়ে “ভায়োলেন্স” সিনেমার শুভ মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জায়েদ খানের দুই নায়িকা অধরা খান ও শিরিন শিলা। ছিলেন, প্রবাসী সাংবাদিক, শিল্পী, সাংস্কৃতিক কর্মী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষ।
বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচার, দূনীতি ও সামাজিক নানা অবক্ষয়ের উপর নির্মিত হবে সিনেমাটি, জানালেন বাংলাদেশের জনপ্রিয় নাট্যব্যক্তিত্ব কামাল হোসেন বাবর। সিনেমাটি কানাডায় নির্মিত হলেও অধিকাংশ কলাকুশলী ও শিল্পীরা বাংলাদেশ এবং আমেরিকা থেকে যুক্ত হবেন।
“ভায়োলেন্স” সিনেমার প্রযোজক হিসেবে থাকছেন- মোহাম্মদ রহমান ও সাবরিনা চৌধুরী। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে কানাডার বিভিন্ন লোকেশনে এ সিনেমার শুটিং শুরু হবে। দেশের জনপ্রিয় ও মেধাবী চিত্রগ্রাহক রাজিব সিনেমাটির সঙ্গে যুক্ত থাকার কথা নিশ্চিত করেছেন।
জায়েদ খান, অধরা খান ও শিরিন শিলা ছাড়াও ছবিটিতে অভিনয় করেছন উনায়শা নায়ের/ ইফাত শাম্মী/ শাকিলা নাজ/ আসিফ আনসারি/ জেড এফ খান/ রোদেশা আমিন/ ইউশরা চৌধুরী, কামরান করিম ছাড়াও এক ঝাঁক মেধাবী ও পরিচিত মুখ।


