কুয়েতে নকল পারফিউম বিক্রির অভিযোগে দুই বাংলাদেশী গ্রেপ্তার

ব্র্যান্ডেড পারফিউমের বোতলে নকল সুগন্ধি ভরে সেগুলোকে আসল পণ্য হিসেবে বিক্রি করার অভিযোগে কুয়েতে দুই বাংলাদেশী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দা সংস্থা অপরাধ তদন্ত সাধারণ বিভাগ ( সিআইডি)।
গ্রেপ্তার দুই বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ, তারা আসল সুগন্ধির অনুকরণে বিভিন্ন তেলের মিশ্রণ ব্যবহার করত এবং পণ্যগুলোকে খাঁটি পারফিউম ও পরীক্ষামূলক নমুনা হিসেবে বাজারজাত করত। মানগাফে একজন অভিযুক্তকে তিনটি বোতল ১৭ কুয়েতি দিনারে বিক্রি করার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। ওই পণ্যের প্রকৃত বাজারমূল্য ১৫০ কুয়েতি দিনার পর্যন্ত।
প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নিতে কুয়েতে বাংলাদেশ দল
তদন্তকারীরা প্রায় ৪,০০০ পারফিউমের বোতল, অ্যালকোহল, সুগন্ধি তেল এবং পণ্য প্রস্তুত ও সিল করার সরঞ্জাম জব্দ করেছে। উভয় অভিযুক্ত এবং জব্দকৃত সামগ্রী আইনানুগ ব্যবস্থার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় আইনে তাদের বিরুদ্ধে বিচার চলমান থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া গ্রেফতারকৃত দুই বাংলাদেশীর নাম পরিচয় প্রকাশ করেনি কুয়েত সরাষ্ট্র মন্ত্রণালয়।