logo
Advertisement

ওমানে সমুদ্রে গোসল করতে গিয়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজওমান
ওমানে সমুদ্রে গোসল করতে গিয়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু
আলিফ মজুমদার। ছবি: সংগৃহীত

ওমানে সমুদ্রে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা আলিফ মজুমদারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গত মঙ্গলবার বন্ধুদের সঙ্গে সমুদ্রে গোসল করতে গিয়ে আনুমানিক বিকেল ৪টার দিকে নিখোঁজ হন আলিফ। এরপর ব্যাপক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের একদিন পর বুধবার সমুদ্রতীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বর্তমানে আলিফ মজুমদারের মরদেহ রয়েল ওমান পুলিশের হেফাজতে রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

আলিফ মজুমদার সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটকে বেশ পরিচিত ছিলেন। প্রবাস জীবনের নানা সুখ-দুঃখ, সংগ্রাম ও অভিজ্ঞতা তিনি নিয়মিত ভিডিওর মাধ্যমে অনুসারীদের সঙ্গে ভাগাভাগি করতেন।