logo

হজ চুক্তির জন্য সৌদি আরবে ধর্মমন্ত্রী

রফিক চৌধুরী, জেদ্দা
হজ চুক্তির জন্য সৌদি আরবে ধর্মমন্ত্রী
হজ নিয়ে চুক্তির জন্য সৌদি আরবে পৌঁছেছেন ধর্মমন্ত্রী। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

২০২৭ সালের পবিত্র হজ চুক্তির জন্য সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন ধর্মমন্ত্রী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

তাকে জেদ্দা কিং আব্দুল আজিজ বিমানবন্দরে অভ্যর্থনা জানান জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মো. সাখাওয়াত হোসেন, কাউন্সিলর হজ কামরুল ইসলাম এবং সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানসহ বিএনপির অন্যান্য নেতা।

এ সময় হজ ব্যবস্থাপনার মতো বিশাল কর্মযজ্ঞের জন্য সৌদি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান, ধর্মমন্ত্রী। বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন, প্রকৌশলী নুরুল আমিন,তারেক আহমেদ, হাজী সালাউদ্দিন ভূঁইয়া ও বিমানে স্টেশন ম্যানেজার আব্দুল সাত্তারসহ আরও অনেকে।