logo

বাহরাইনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন সফররত সেনাবাহিনীর সিজিএস’র

তোফায়েল রেজা
তোফায়েল রেজা , বাহরাইন
বাহরাইনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন সফররত সেনাবাহিনীর সিজিএস’র
বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূতসহ অন্য কর্মকর্তাদের সাথে সিজিএস। ছবি: বাহরাইন দূতাবাস

বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন সফররত বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। এসময় তাকে স্বাগত জানান, রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।

৩০ অক্টোবর থেকে ০২ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন আইআইএসএস মানামা ডায়ালগ ২০২৬-এ অংশগ্রহণের লক্ষ্যে তিনি দেশটিতে সফর করছেন। এরই অংশ হিসেবে গত ২৯ অক্টোবর তিনি দূতাবাস পরিদর্শন ও রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দূতাবাসের ফেইসবুক পেইজে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এসময় সিজিএস’র সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাহরাইন ও কুয়েতে নিযুক্ত ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরীসহ উচ্চপর্যায়ের সামরিক কর্মকর্তারা।

বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ দূতাবাসের পক্ষ থেকে প্রদত্ত আন্তরিক অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এ সফর বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও সুদৃঢ় করার পাশাপাশি দ্বিপাক্ষিক সামরিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার নতুন সম্ভাবনা উন্মোচনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।