logo

এই মহিলা আমার স্ত্রী নন, সাবেক জামায়াত নেতার স্ত্রী: গোলাম মাওলা রনি

এই মহিলা আমার স্ত্রী নন, সাবেক জামায়াত নেতার স্ত্রী: গোলাম মাওলা রনি
ফারজানা আফরোজ ও গোলাম মাওলা রনি। ছবি: কোলাজ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) ফারজানা আফরোজ নামে এক নারী যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন দলটির রাজনৈতিক পর্ষদের (পিসি) এক সদস্য। তিনি গোলাম মাওলা রনির স্ত্রী দাবি করে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

তবে ফারজানা আফরোজা তার স্ত্রী নন বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে গোলাম মাওলা রনি লেখেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামাত নেতা জনাব হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকা প্রবাসী ইলিয়াসের আপনজন।’

ফারজানা এনসিপির নারী উইং ‘জাতীয় নারী শক্তি’র কেন্দ্রীয় পদে আসছেন, বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় একাধিক সূত্র এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে।

ফারজানা আফরোজ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি বর্তমানে মালয়েশিয়ার এশিয়া ই ইউনিভার্সিটিতে নারীর ক্ষমতায়ন নিয়ে পিএইচডি গবেষণা করছেন। এ ছাড়া তিনি স্কাইপ এসেট প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী।