logo
Advertisement

আপনাকে নিয়ে গর্বিত, বাংলাদেশ আপনার সঙ্গে: বাঁধনকে সারজিস

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
আপনাকে নিয়ে গর্বিত, বাংলাদেশ আপনার সঙ্গে: বাঁধনকে সারজিস
আজমেরী হক বাঁধন (বাঁয়ে) ও সারজিস আলম। ছবি: কোলাজ

ইতালির ভেনিসে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর শারীরিক লাঞ্ছনা ও হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি অভিনেত্রীকে উদ্দেশ করে বলেন, এসবের জন্য বিন্দুমাত্র কষ্ট পাবেন না। নরপশুদের থেকে এর চেয়ে ভালো আর কি প্রত্যাশা করা যায়? আমরা সবাই আপনার সঙ্গে আছি। পুরো বাংলাদেশ আপনার সঙ্গে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ২৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।’

তিনি লেখেন, ‘যারা আপনাকে আক্রমণ করেছে তাদেরকে আপনি ‘বাঙালি ভাই’ হিসেবে সম্বোধন করেছেন। তারা যতটা না বাঙালি ভাই তার চেয়ে বেশি খুনিদের দালাল, বিবেকবোধ বিক্রি করে দেওয়া এক একটা নরপশু।’

তার মতে, খুনি হাসিনা যদি ওই চৌদ্দশ মানুষের মতো তাদের সন্তানদের ভাইদের, খুন করতো—তারপরও তারা খুনি হাসিনার দালালি করত, পা চাটত।

তার দাবি, এদের শুধু মানুষের মতো একটা দেহ আছে, মনুষ্যত্ব পঁচে গিয়েছে। এদের থেকে অভিনেত্রী বাঁধনকে এর চেয়ে বেশি কিছু আশা না করার আহ্বান জানান তিনি।

হামলাকারীদের আচরণে কষ্ট না পাওয়ার আহ্বান জানিয়ে সারজিস আলম লেখেন, ‘নরপশুদের থেকে এর চেয়ে ভালো আর কি প্রত্যাশা করা যায়? আমরা সবাই আপনার সাথে আছি। পুরো বাংলাদেশ আপনার সাথে।’