logo
Advertisement

ফেসবুকে আসিফ/ডিসেম্বরের হাইপ আর ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ!

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
ডিসেম্বরের হাইপ আর ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ!
ছবি: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক পেজ থেকে নেওয়া

আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের পলাতক নেতাদের দেশে ফেরার যে গুঞ্জন বা ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল, সেপ্টেম্বরেই তার ইতি ঘটেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।

স্ট্যাটাসে আসিফ লেখেন, ‘আপা নাকি ডিসেম্বরে লীগের পলাতকদের দেশে ফিরতে বলবেন না। মূলত, তাদেরকে বললেও কেউ আসতো না। ৫ আগস্ট কীভাবে পরিবারের সবার পালানো নিশ্চিত করে বাকিদের ফেলে দিয়ে তিনি হেলিকপ্টারে চড়েছিলেন, এটা কোনমতে জান বাঁচিয়ে পালানো নিষিদ্ধ লীগের নেতাদের ভালোভাবেই মনে আছে। ডিসেম্বরের হাইপ আর ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ!’

এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, ডিসেম্বরের দিকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন তিনি। আওয়ামী লীগের শীর্ষ নেতারাও দেশে ফিরে স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করবেন বলেও জানান তিনি।

এক ঘণ্টার সাক্ষাৎকারে ৭৮ বছর বয়সি শেখ হাসিনা বলেন, ‘আমার ফেরার পর তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে।’

তিনি বলেন, ‘তবুও আমাকে যেতেই হবে। আমার দলের নেতাকর্মীদের ওপর চরম নির্যাতন চালানো হচ্ছে। মৃত্যু যদি আসেই, তবে আমি চাই সেটি আমার নিজের মাটিতে আসুক, যেখানে আমার বাবা-মা সমাহিত এবং যেখানে তাদের রক্ত ঝরেছে।’