logo
Advertisement

বৃষ্টি নিয়ে যে বার্তা দিলেন আবহাওয়া গবেষক পলাশ

বৃষ্টি নিয়ে যে বার্তা দিলেন আবহাওয়া গবেষক পলাশ
মুষলধারে বৃষ্টি। ছবি: গণমাধ্যম থেকে নেওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে বিকেল ৫টার মধ্যে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের মধ্যবর্তী জেলাগুলোতে এ প্রবণতা বেশি থাকতে পারে। পাশাপাশি দেশের আরও কয়েকটি জেলায়ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানান।

পোস্টে তিনি লেখেন, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের মধ্যবর্তী জেলাগুলোর উপরে তীব্র বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। বৃহস্পতিবার দুপুর ১২ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে বিকেল ৫ টার মধ্যে ঢাকা, রাজশাহী ও খুলনা জেলার মধ্যবর্তী জেলাগুলোর ওপরে তীব্র বজ্রপাতসহ বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।

বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে তীব্র বজ্রপাতসহ বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।

ঢাকা বিভাগ: রাজবাড়ী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা ও নারায়ণগঞ্জ।

খুলনা বিভাগ: কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, খুলনা ও নড়াইল।

রাজশাহী বিভাগ: পাবনা, রাজশাহী ও সিরাজগঞ্জ।

বরিশাল বিভাগ: বরিশাল ও ভোলা।

চট্টগ্রাম বিভাগ: খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রাম।

সিলেট বিভাগ: সিলেট ও মৌলভীবাজার।

রংপুর বিভাগ: রংপুর ও নীলফামারী।

অন্যদিকে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে বিকেল ৫টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।